• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব

দেশ টিভি ডেস্ক
  ১২ নভেম্বর ২০২৬, ১৫:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণের সুযোগ বাড়াতে রাজধানীর খিলগাঁওয়ে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ডের গৌরনগর কেন্দ্রীয় জামে মসজিদ-সংলগ্ন স্থানে এ মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কৃষকেরা মাঠপর্যায়ে উৎপাদিত ফসল এ মিনি কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে পারবেন। এটি অনেকটা বড় ফ্রিজের মতো। পরীক্ষামূলকভাবে এলাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা গেলে ভবিষ্যতে সরকারের কাছ থেকে এ ধরনের আরও সুযোগ-সুবিধা পাওয়া সম্ভব হবে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই ঢাকা-৯ আসনের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করছেন তাঁরা। বিএনপির জ্যেষ্ঠ নেতা, নির্বাচিত কাউন্সিলর ও অঙ্গসংগঠনের নেতারা সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে কাজ করছেন।

এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে হাবিবুর রশিদ বলেন, দীর্ঘদিনের দাবি কায়েতপাড়া সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি মাসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আশা রয়েছে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সেতুটির নির্মাণকাজ শুরু হতে পারে।

তিনি আরও বলেন, মান্ডা ও জিরানি খাল পরিষ্কারের পাশাপাশি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নৌবাহিনীর মাধ্যমে খাল উদ্ধারের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে এলজিইডি প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়েও কাজটি বাস্তবায়নের চেষ্টা চলছে।

মন্দিরসংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের প্রয়োজনীয় সড়ক নির্মাণের টেন্ডার প্রক্রিয়াও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

ত্রিমোহনী সেতু নির্মাণের পাশাপাশি কয়েকটি বেইলি সেতু নির্মাণের বিষয়েও সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি দল এলাকা পরিদর্শন করবে।

এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সংস্কার ও নতুন ভবন নির্মাণে শিক্ষা অধিদপ্তরের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। পাশাপাশি সড়ক ও অবকাঠামো উন্নয়নে সিটি করপোরেশনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

সরকারি খাসজমি ব্যবহারের বিষয়ে হাবিবুর রশিদ বলেন, এলাকার সরকারি খাসজমি জনগণের কল্যাণে ব্যবহার করা হবে। ব্যক্তিগত স্বার্থে এসব জমি ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। মাঠ ও কবরস্থানের মতো জনস্বার্থসংশ্লিষ্ট স্থাপনা উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খেলাধুলার প্রাতিষ্ঠানিকীকরণ এবং প্রতিবন্ধী ও বয়স্কদের ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ চলছে। গত আট মাসে দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দুই লাখ থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া সম্ভব হয়েছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধের কারণে অর্থনৈতিক পরিস্থিতি অস্থির। এ পরিস্থিতিতেও সরকার গ্যাস ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে। পাশাপাশি জ্বালানি সংরক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের ভিত্তি জনগণ। জনগণের কাছে সরকারের জবাবদিহি রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের নেতৃত্বে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে গেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দেশের উন্নয়নে কাজ করতে হবে।

ঢাকা-৯ আসনের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এলাকার চার লেনের সড়ক এক্সপ্রেসওয়েতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলেও জানান হাবিবুর রশিদ। এ বিষয়ে মন্ত্রণালয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্সপ্রেসওয়ে চালু হলে বাইরের যানবাহনের কারণে বনশ্রী, দক্ষিণ বনশ্রীসহ আশপাশের এলাকার মানুষের ভোগান্তি কমবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য নিচে সড়কের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫২

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জনগণের পাশে থাকতে হবে এবং নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করে তাঁদের সঙ্গে নিয়েই এলাকার উন্নয়নে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার মুরব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

যে আই

  • কৃষিপণ্য
এ সম্পর্কিত আরও খবর
নেত্রকোনায় কৃষিপণ্য মেলা, ৩৩ গ্রামীণ নারীকে সম্মাননা
নেত্রকোনায় কৃষিপণ্য মেলা, ৩৩ গ্রামীণ নারীকে সম্মাননা
কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X